শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এম. মতিন:   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে নিজস্ব প্রেসক্লাবের ।রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের (ভোরের কাগজ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরীর (ইনকিলাব, কর্ণফুলী) সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা), সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া (জনকন্ঠ), মাসুদ নাসির (সমকাল, পূর্বদেশ), শান্তি রঞ্জন চাকমা ( নয়াদিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব (যুগান্তর, এশিয়ান টিভি, চট্টগ্রাম মঞ্চ), সাংবাদিক জগলুল হুদা (আজাদী, কালবেলা, সিপ্লাস টিভি), প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম. মতিন (চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার (মানবজমিন, একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি), সদস্য ইসমাইল হোসেন নয়ন (প্রতিদিনের বাংলাদেশ), আশেক এলাহি সাঙ্গু), মুবিন বিন সোলাইমান (সংবাদ), জাহেদ হাসান তালুকদার (সময়ের আলো), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (আজকের বিজনেস বাংলাদেশ), ফাহিম শাহরিয়ার (সারাবেলা), দেলোয়ার হোসেন (দেশ বর্তমান) প্রমূখ।

সভায় রাঙ্গুনিয়ার কয়েকজন সাংবাদিকদের ঢালাও আসামী করে মামলায় জড়ানো ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বলেন, ৫ আগস্টের পর কতিপয় লোক পাহাড় কাটায় মৃত্যু, গাড়ী বহরে হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় কয়েক শ’ আসামীদের সাথে রাঙ্গুনিয়ার মূলধারার গণমাধ্যমে কর্মরত কয়েকজন সাংবাদিকের নাম জুড়ে দিয়ে মামলা দেয়া হয়। যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। মামলার কারণে সাংবাদিকরা পেশাগত কাজ করতে গিয়ে উদ্বেগে রয়েছেন। পাশাপাশি ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানির অপপ্রচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়া হবে।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং প্রয়াত সাংবাদিক ওমর ফারুক, সেলিম চৌধুরী ও শেলু কোরাইশির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com