শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় নদী রক্ষার দাবিতে ছাত্র-জনতা উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত 

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় নদী রক্ষার দাবিতে ছাত্র-জনতা উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত 

রাঙ্গুনিয়ায় নদী রক্ষার দাবিতে ছাত্র-জনতা উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

কর্ণফুলী, ইছামতী ও শিলক খাল থেকে  অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘রাঙ্গুনিয়ার সচেতন ছাত্র-জনতা’র উদ্যোগে এই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, “কর্ণফুলী ও ইছামতী নদী রাঙ্গুনিয়ার জীবনরেখা। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন, পরিবেশের ক্ষতি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই নদী বাঁচানো মানে রাঙ্গুনিয়া বাঁচানো। তাই কর্ণফুলী ও ইছামতী নদী এবং বিভিন্ন খাল রক্ষা, আমাদের দায়িত্ব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মুরাদ, এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা  করিম উদ্দিন হাছান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সাহিদুল ইসলাম আরিফ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গুনিয়া শাখার সভাপতি আশরাফ গণি চৌধুরী, ইছামতী নদী রক্ষা কমিটির সভাপতি এ বি এস মোরশেদ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার।

শিক্ষার্থী ও তরুণদের মধ্যে বক্তব্য দেন আবদুল করিম টিপু, আদনান রাফি, মো. কলিমুল্লাহ, মো. সাজিদ, সরওয়ার নূর, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, উমর ফারুক, মো. আসলাম হোসেন আসাদ, মো. আসিক, আফিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. অপু প্রমুখ।

বৈঠকে ছাত্র-জনতার চার দফা দাবি ও তার যৌক্তিকতা উপস্থাপন করা হয়। দাবিগুলো হল- অবৈধ বালু বন্ধ উত্তলন ও ইজারা বাতিল, নদী রক্ষা কমিটি দিতে হবে, কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ পুলিশের টহল দিতে হবে এবং বেতাগীতে নিরাপত্তা ফাঁড়ি  দিতে হবে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনির ব্যর্থতা, বালুমহালের অনিয়ম, ট্রাক চলাচল এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বক্তারা প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন, সাব-লিজ ও পরিবেশ ধ্বংসের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান। সভায় ইজারাদারদের কার্যক্রম পর্যবেক্ষণ, কাপ্তাই রোডে অতিরিক্ত ট্রাক চলাচল নিয়ন্ত্রণ এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব আসে। বৈঠকে উপজেলা সমন্বিত নদী রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও কামরুল হাসান বেতাগী পয়েন্টে নৌপুলিশ স্থাপনের প্রস্তাব দেন। একই সাথে বালু ব্যবসা ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা করা হয়। বৈঠক শেষে ‘রাঙ্গুনিয়া জুলাই ছাত্র শক্তি’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ছবির ক্যাপশন- “কর্ণফুলী নদী রক্ষায় রাঙ্গুনিয়ায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com