শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে ৫ দফা দাবিতে হালকাযান পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রাজশাহীতে পর্যাপ্ত পরিমান সিএনজি পাম্প চালুর করে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহকরণ, বেতন ভাতা বৃদ্ধি ও হালকাযান শ্রমিকদের প্রতি বৈষম্যদূরীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জেলা হালকাযান শ্রমিক ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আয়োজনে এই মানববন্ধর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন অন্যান্য শ্রমিকনেতা ও সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত গাড়ি চালক এতে অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে রাজশাহীতে দ্রুত সময়ে একাধিক সিএনজি ফিলিং স্টেশন চালুর দাবি করেন তারা। পাশাপাশি ট্রাফিক পুলিশ কতৃক হয়রানি বন্ধের দাবি করেন। একই সাথে উদ্ধমূখী দ্রব্যমূল্যের বাজারে প্রচলিত বেতনে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন গাড়ি চালকরা।

এতে গাড়ির মালিকদের কাছে বেতন বৃদ্ধির দাবি তোলেন তারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে হুশিয়ারী দেন হালকা যান মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com