শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীর জেলার নতুন ডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভলেন্টিয়ার অব রাজশাহী

রাজশাহী প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীর জেলার নতুন ডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভলেন্টিয়ার অব রাজশাহী

রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। আজ সোমবার সকাল ১০:৩০ এ ভলেন্টিয়ার অব রাজশাহী নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান নতুন জেলা প্রশাসককে সেখানে তিনি বলেন রাজশাহীর যে কোন স্বেচ্ছাসেবক মূলক কাজে তিনি তাদের পাশে থাকবেন গত রোববার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গত বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী জেলার ডিসি পদে পদায়ন করা হয়েছে। রাজশাহী জেলা গঠিত হওয়ার পর ২৫৪ বছরের মধ্যে তিনিই হলেন এই জেলার প্রথম নারী ডিসি। রাজশাহী জেলা গঠিত হওয়ার সময় ১৭৬৯ সালের ১৬ ডিসেম্বর এই জেলার প্রথম ডিসি নিয়োগ পান মিস্টার সি. ডাব্লিউ বাউটন রাউস। এরপর দীর্ঘ ২৫৪ বছরের মধ্যে বিদায়ীসহ রাজশাহীর ১২৬জন ডিসির মধ্যে কোনো নারী নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এ জেলায় প্রথম নারী ডিসি হিসেবে যোগদান করেছেন আফিয়া আখতার। এর ফলে তিনি রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফিয়া আখতার যশোর জেলার কোতয়ালী থানায় জন্ম গ্ৰহণ করেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। তিনি ১৯৯৫ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ভর্তি হন। সেখানে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।এরপর ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৬ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।

আফিয়া আখতার ২০১১ সালের মে মাস থেকে ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি নওগাঁর বদলগাছী ও নওগাঁ সদর উপজেলায় সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে রাঙামাটির কাউখালী ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ডিসেম্বর মাস থেকে তিনি সর্বশেষ চট্টগ্রাম বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com