সুজন আলী | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪২০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যদের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, বিজিবির পাবর্তীপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোখলেসুর রহমান, জগদ্দল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান, আবুল কাশেম, জিতেন্দ্রনাথ, আবুল কালাম, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ্র মহন্ত, প্রধান শিক্ষক, রুহুল আমিন, মডেল মসজিদের পেশ ইমাম মাহাবুব আলম উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত,
রাশেদা আক্তার প্রমুখ। এছাড়াও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com