শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে দুর্গা মণ্ডপগুলো পরিদর্শন করলেন পৌর বিএনপি

সুজন আলী   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে দুর্গা মণ্ডপগুলো পরিদর্শন করলেন পৌর বিএনপি

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তি, শৃংঙ্খলা বজায় রেখে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার মহাঅষ্টমীর দিন সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌর শহরের দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করলেন উপজেলা পৌর বিএনপি। পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী নেতৃত্বে যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে প্রথমে পৌর শহরের পিপলুতলা সার্বজনীন দূর্গা মন্দির পরে এক এক করে পৌর শহরের সকল দূর্গা মন্দির পরিদর্শন করেন তারা এ সময় সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী মন্দির কমিটির সদস্য ও পুরোহিতদের সঙ্গে কথা বলেন।

সেই সঙ্গে নির্বিঘ্নে পূজা পালনে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাদের সঙ্গে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেন তারা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে বসবাস করছে সকল ধর্ম বর্ণের মানুষ ‌। কোন ভেদাভেদ নেই। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান পালন হচ্ছে উৎসব মুখর পরিবেশে। আমাদের দেশে নেই কোন ধর্মীয় বৈষম্য। সম্প্রীতির এই দেশে দুর্গা মন্ডপগুলোতে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা সেদিকে সদা প্রস্তুত রয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com