শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে দুর্ঘটনায় শিক্ষক নেতা আজিজার রহমানের মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে দুর্ঘটনায় শিক্ষক নেতা আজিজার রহমানের মৃত্যু
১৭০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষক নেতা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাণীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজার রহমান (৪৪)। তাঁর আকস্মিক মৃত্যুতে উপজেলার শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের টিএন্ডটি এলাকায় নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। তিনি পূর্ব বলদ্বানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খড়ের পালা দেওয়ার কাজ করছিলেন আজিজার রহমান। এ সময় হঠাৎ পা পিছলে পড়ে গেলে পাশের সীমানা প্রাচীর থেকে বের হয়ে থাকা রডে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজিজার রহমান রাণীশংকৈল পৌর শহরের টিএন্ডটি এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী আজগর আলী মাস্টারের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর স্ত্রীও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষক সংগঠনের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করতেন আজিজার রহমান। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, দক্ষ সংগঠক এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com