শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সাপের কামড়ে প্রাণ গেল আদিবাসী কিশোরের

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সাপের কামড়ে প্রাণ গেল আদিবাসী কিশোরের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে রতন পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রতন পাহান ওই এলাকার মুন্ডা সম্প্রদায়ের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রতন। রাত আড়াইটার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। যন্ত্রণা অনুভব করায় তিনি মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সাপটি দেখতে পান এবং তাৎক্ষণিক পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

তবে সর্পদংশনের পর আধুনিক চিকিৎসার বদলে কুসংস্কারের আশ্রয় নেয় পরিবার। রাতেই তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানো হয়। কবিরাজ সুস্থ দাবি করায় ভোরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রতনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এ সময় স্বজনরা তাকে তড়িঘড়ি করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রতনের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। কিন্তু দিনাজপুরে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন। সচেতনতার অভাবে ওঝা-কবিরাজের কাছে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে গেলে হয়তো কিশোরটিকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন স্থানীয়রা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com