শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

সুজন আলী,   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের এক বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছটকে পড়েছে আরেক সহযোগী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় মাদকের বড় একটি চালান কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযানে নামে রাণীশংকৈল থানা-পুলিশ। রাত আনুমানিক ১১টার দিকে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে সন্দেহভাজন দুজনকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় চতুরতা দেখিয়ে বকুল হোসেন (২৭) নামে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে ধরা পড়েন হাবিবুল্লাহ হাবিব (৩০)। পরে তাদের কাছে থাকা প্যাকেট তল্লাশি করে ৫০০ পিস গোলাপী রঙের ইয়াবা ও ১২ বোতল নিষিদ্ধ ক্ষতিকর এসকাফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা। আটক হাবিবুল্লাহ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কোটচাঁদপুর (মাছুয়াখাল) গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। অন্যদিকে পলাতক বকুল হোসেন স্থানীয় ভদ্রেশ্বরী জোড়াপুকুর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি হাবিবুল্লাহকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, “পলাতক আসামি বকুলকে গ্রেফতারের জন্য আমাদের টিম অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত সীমান্তঘেঁষা এই অঞ্চলকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com