জেলা প্রতিনিধি | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রানীশংকৈল উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে আলোচনা-প্রত্যাশা অব্যাহত রয়েছে। এরই মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে মোহাম্মদ আরজু রিয়াদকে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাংগঠনিক পরিসরে সমর্থনের কথা জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা।
সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মোহাম্মদ আরজু রিয়াদ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দলীয় কার্যক্রম প্রচার, কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলে তারা মনে করেন।
নেতাকর্মীদের ভাষ্য, নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীবান্ধব মনোভাব, সততা, ত্যাগ এবং দায়িত্বশীল আচরণের কারণে আরজু রিয়াদ উপজেলা ছাত্রদলের সভাপতি পদের জন্য একজন যোগ্য দাবিদার। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।
এ বিষয়ে মোহাম্মদ আরজু রিয়াদ বলেন, “আমি সবসময় সংগঠনের একজন সাধারণ কর্মী হিসেবে দলের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে কাজ করেছি। পদ-পদবি কখনোই আমার ব্যক্তিগত লক্ষ্য নয়, দলের স্বার্থই আমার কাছে সর্বাগ্রে। তবে দল যদি আমার ওপর আস্থা রেখে কোনো দায়িত্ব অর্পণ করে, তাহলে ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমার লক্ষ্য থাকবে উপজেলা ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা। আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহযোদ্ধা এবং সর্বস্তরের নেতাকর্মীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তবে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়টি সংশ্লিষ্ট দলের সাংগঠনিক প্রক্রিয়া ও কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com