শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

জবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

দেশের সুন্দরীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের অফিসে অডিশনটি অনুষ্ঠিত হবে।

১৬ থেকে ৪৫ বছর বয়সী যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য এক হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম অডিশন গত ৯ জুন অনুষ্ঠিত হয়। অডিশনে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে শীঘ্রই শুরু হবে গ্রুমিং রাউন্ড। অডিশনের ঠিকানা লাবণ্য মিডিয়া হাউজ, ৪৯/১/ বি, ৩য় তলা, পুরানা পল্টন বটতলা মসজিদ, পুরানা পল্টন লাইন, ঢাকা।

অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজ এর প্রতিনিধি বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, বিগত কয়েক মাস দেশের সার্বিক পরিস্থিতির কারনে বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সম্মানে অডিশন বন্ধ রাখা হয়েছিলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার অডিশন পর্ব শুরু হয়েছে পর্যায়ক্রমে সকল অডিশন অনুষ্ঠিত হবে এবং ঘোষিত সময়ে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারনে অডিশন বন্ধ থাকলেও ভালো লাগছে যে আমরা পুনরায় অডিশন শুরু করতে পারছি।

উল্লেখ্য যে, রিয়েলিটি শো বিউটি কুইন অডিশন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা জরুরি প্রয়োজনে ০১৭৯২৩০৪৯৬৮ এবং ০১৭৯২৩০৭৫৮৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com