শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে তামিমকে হত্যা,মুন্না নামের একজন গ্রেফতার

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে তামিমকে হত্যা,মুন্না নামের একজন গ্রেফতার
৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলৎকারের ঘটনা ধামাচাপা দিতেই শিশু তামিম হত্যা। এ ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১) জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, শিশু তামিম হত্যার ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মুন্না হত্যার ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। সে জানায় মোবাইল পর্নোগ্রাফি দেখে তামিমকে বলাৎকার করে। পরে শিশু তামিম বলাৎকারের বিষয়টি তার পরিবারকে জানিয়ে দিবে বলে তাকে জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা শিশু তামিমকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com