নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মহতী উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এম,পি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ জানিয়েছেন ভোলাব ইউনিয়ন বিএনপির স্বর্ণপ্রদক প্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
তিনি বলেন ৫০ শয্যা থেকে ১০১ শয্যা এর মাধ্যমে রূপগঞ্জবাসী আরো উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এম,পি হওয়ার পর থেকে রূপগঞ্জে একের পর এক উন্নয়ন হচ্ছে।এবং রূপগঞ্জে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।আলমগীর হোসেন টিটু বলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com