শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া সাধারণ জনগনের ভালোবাসায় সিক্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া সাধারণ জনগনের ভালোবাসায় সিক্ত
৭৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাজী মোঃ নূর নবী ভূঁইয়া-কে ফুলের শুভেচ্ছা ও স্মারক প্রদান করেছে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন,

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
শুভেচ্ছা স্মারক গ্রহণ করে প্রশাসক হাজী মোঃ নূর নবী ভূঁইয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি বাছির উদ্দিন বাচ্চু,রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী,রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ সভাপতি খোকা,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ বাবুল,রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সহ সভাপতি আমির হোসেন,রুপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শুক্কুর মাহমুদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল,স্বেচ্ছাসেবক দল নেতা সজিব আহমেদ।

এবং রুপগঞ্জ ইউনিয়নের প্রশাসনিক চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুপগঞ্জ ইউনিয়নের সকল সনাতন ধর্মালম্বী সহ রুপগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com