শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকবিরোধী প্রচারণা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ‎

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে স্থানীয় আনন্দ পাড়া যুব সমাজ। এ সময় “মাদক নয়, জীবন চাই” স্লোগান সম্বলিত সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের দাবি, সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনে জড়িত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হচ্ছে।

‎সচেতনতামূলক কার্যক্রমে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

‎এ সময় জনাব নুরুল ইসলাম সরকার বক্তব্যে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনাব আব্দুর রহিম সালাফী, জনাব আমির হোসেন মাঝি, জনাব আবুল হোসেন মাঝি, জনাব বাতেন মিয়া ও সাক্কু মাঝিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর রূপসদী দক্ষিণ আনন্দপাড়ায় কথিত মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তারা দাবি করেন।

‎এ বিষয়ে স্থানীয়রা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা এলাকায় নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

‎স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা হলে রূপসদী দক্ষিণ আনন্দপাড়াকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com