তাজ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ৩৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
৬ জুন, ২০২৬ ইং শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি খ ম মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, বায়তুলমাল সম্পাদক মোঃ ওছমান গণি, কর্মপরিষদ সদস্য মাওলানা আবুবকর ছিদ্দিক ও শ্রমিক নেতা মোঃ নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যই কাজ করে যাচ্ছে। শ্রমিকশ্রেণীর জনগন আজ অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনজীবিকা ক্রমশঃ দুর্বিসহ হয়ে উঠছে।
এ বিষয়ে দেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উপজেলার সকল শ্রমিকদের মাঝে ইসলামী শ্রমণীতির দাওয়াত পৌছে দিতে হবে। ইসলামী আদর্শ যেন আমরা শ্রমজীবী ভাইদের মাঝে ছড়িয়ে দিতে পারি তার সর্বোচ্চ চেষ্টা ও কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com