শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

আবু মোছা রাশিয়া প্রতিনিধি:   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
২১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটকের দুটি তালা কেটে ভেতরে প্রবেশ করে নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত দুটি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে যায়। একই সঙ্গে সার্কিট ব্রেকারের বৈদ্যুতিক তারও খুলে নিয়ে যায় তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চুরির সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানসুরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকের তালা কাটা দেখতে পান। পরে বিদ্যালয় পরিদর্শন করে দুটি সিসিটিভি ক্যামেরা এবং সার্কিট ব্রেকারের তার চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তিনি বলেন,আমাদের বিদ্যালয়ে এর আগেও কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এবার প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েক মাস ধরে লহরী গ্রামে বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়েই চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাদের অভিযোগ গ্রামের কিছু মাদকাসক্ত যুবক এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এছাড়া গ্রামের ঈদগাহের পানির মোটরের বৈদ্যুতিক তার চুরির ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি চুরির পেছনেও একই চক্র সক্রিয় থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির ভবিষ্যৎ গড়ার ভিত্তি। সেখানে বারবার চুরির ঘটনা শুধু বিদ্যালয়ের সম্পদের ক্ষতিই নয়, শিক্ষার পরিবেশ ও জননিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে এ ধরনের অপরাধ বন্ধ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত হবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com