শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শরণখোলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরণখোলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:

শরণখোলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

থানা পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে সেনা সদস্যরা উপজেলার রায়েন্দা তাফালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে,গাঁজা বিক্রেতা আনিস হাং (৩৬) ও তার স্ত্রী রুনা আক্তার (৩২)কে আটক করে ।

এসময় তাদের কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসীরা অভিযোগে জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে থানার এসআই মাসুদ তালুকদার বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৬ তারিখ ১৪.১১.২০২৪। মামলার আসামীদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com