শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শরিয়তপুর হিফজুল কুরআন প্রতিযোগীতায় জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের অতুলনীয় বিজয়

আলমগীর হোসাইন:   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরিয়তপুর হিফজুল কুরআন প্রতিযোগীতায় জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের অতুলনীয় বিজয়

শরিয়তপুর জেলা,গোসাইর হাট থানা শাখা কর্তৃক আয়োজিত! ৭ ডিসেম্বর রোজ শনিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের অতুলনীয় বিজয় অর্জন।

জানা গেছে, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুরূপে পরিচালিত জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, প্রতিষ্ঠালগ্ন থেকে সফলতার স্বাক্ষর রেখে আসছে।

জানতে চাইলে জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী সফিউল্লাহ বলেন, চারিদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,মাদ্রাসার ছাত্রদের ঈর্ষনীয় সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

পাশাপাশি মাদরাসার সমৃদ্ধি, উত্তরোত্তর সফলতার জন্য মাদ্রাসার শিক্ষক,অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com