শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শার ডিহিতে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

নাসির উদ্দীন:   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শার ডিহিতে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

যশোরের শার্শার ডিহি ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর)বিকালে উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিহি ইউনিয়ন জামায়াতের আমির মাও.মকবুল হুসাইনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ বিপ্লবের স্বাধীনতাকে যুবকদেরকে রক্ষা করতে হবে এবং নিজেদেরকে সৎ, যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

ডিহি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ শাহিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলা মজলিসে সূরার অন্যতম সদস্য ও শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি  জাহাঙ্গীর আলম।

এসময় উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, ডিহি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রমজান আলী, সাইফুল হাসান, খাঁন টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com