শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

বেনাপোল প্রতিনিধি:   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য
৫৯

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে নোংরা পরিবেশে একটি বেকারি কারখানাতে তৈরি করা হচ্ছে হরেক রকম বেকারী খাদ্যপণ্য। যা খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছেন ছোট-বড় সব বয়সের মানুষ।

তথ্য-অনুসন্ধানে (২৯ জুন) সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর বড়কলনির মোড়ের পাশে একটি বাড়ির মধ্যে রিয়াদ ফুড নামক বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, রুটি কেকসহ বিভিন্ন রকমের বেকারি খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।

বেকারী খাবার তৈরী করতে ক্ষতিকারক কেমিক্যাল, রং ও নিন্মমানের পাম তেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকরা বিশেষ পোশাক ছাড়া খালি পায়ে খাবার তৈরী করছে। নোংরা ও অপরিষ্কার কড়াই গুলোতে আটা ময়দা প্রক্রিয়াজাত করা হচ্ছে। ডালডা দিয়ে তৈরী করা ক্রিম রাখা পাত্রগুলোতে ঢাকনা নাই, ঝাকে ঝাকে মাছি ভনভন করছে। উৎপাদন ও মেয়াদোত্তীর্ন তারিখ ছাড়াই বাহিরে মোড়কে বনরুটি, পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন ধরনের বেকারী খাবার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একটি বাসা বাড়ির মধ্যে বেকারি পণ্য তৈরি করে বাজারজাত করছে এমনও অভিযোগ রয়েছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ভেজাল কেমিক্যাল ও নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী করা খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকি বয়ে আনতে পারে।

 

রিয়াদ ফুড এর মালিক মো. খোকনের কাছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ছোট ব্যাবসায়ী, আমি সব আইন কারণ মানতে পারছি না। আপনারা বড় কারখানায় গিয়ে দেখুন, সেখানেও আমার চেয়ে খারাপ অবস্থা। এসময় তিনি সাংবাদকর্মিদের টাকা দিয়ে ম্যানেজ করা চেষ্টাও করেন।

 

এবিষয়ে শার্শা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শেফালী খাতুন জানান, যদি কোন ব্যক্তি ও প্রতিষ্টান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করেন, তবে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com