শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিক্ষা আচরণ ও মানুষের প্রকৃত পরিচয়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষা আচরণ ও মানুষের প্রকৃত পরিচয়
৫১

লেখালেখি বরাবরই আমার পছন্দের একটি জায়গা। তবে আজ চারপাশের সমাজ থেকে নেওয়া একটি বাস্তব চিত্র তুলে ধরলাম। মানুষকে চিনতে গেলে মনে হয়, এই পৃথিবী সত্যিই বড় বিচিত্র ও রহস্যময়!

আমাদের সমাজে অনেক বাঙালি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিত হতে পেরেছেন, কিন্তু ‘সুশিক্ষিত’ কিংবা ‘স্বশিক্ষিত’ হতে পারেননি। পড়াশোনা শেষ করে একটি সরকারি চাকরি বা ভালো পেশা বেছে নেওয়া হয়তো কঠিন কিছু নয়, কিন্তু তাদের অনেকেই নিজেদের মনস্তাত্ত্বিক ও নৈতিক অবস্থানকে উন্নত করতে পারেননি।

যেমনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “শিক্ষাভিমানে যাহাদের চিত্তকে সংকীর্ণ করিয়াছে, চতুষ্পাঠীর বাহিরে তাহারা কাহাকেও সম্মান করিতে পারে না।”

আল্লাহ তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, সেখানে ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত বলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার আচরণে। অথচ কিছু মানুষ নিজেদের এত বড় মনে করে যে, তারা অন্যের মা-বাবাকে অসম্মান করতেও দ্বিধাবোধ করে না। তারা ভুলে যায়, তাদের এই ঔদ্ধত্যই প্রমাণ করে যে, তাদের মা-বাবা তাদের সঠিক নৈতিক শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।

তাদের এই কদর্য আচরণ তাদের কর্মের মাধ্যমেই প্রকাশ পেয়ে যায়। ধিক্কার জানাই সেই সব মানুষকে, যারা সাফল্যের চূড়ায় পৌঁছে নিজেদের অতীত ও শেকড়কে ভুলে যায়।

ফরাসি দার্শনিক ভলতেয়ারের একটি বিখ্যাত উক্তি এখানে প্রাসঙ্গিক, “সবাইকে সম্মান করা এবং কাউকে ভয় না পাওয়ার নামই হলো প্রকৃত শিক্ষা।”

কর্মফল ও প্রকৃতির বিচার

 

পৃথিবীতে একটি চিরন্তন প্রবাদ রয়েছে—”আপনি যদি কাউকে সম্মান করেন, তবেই কেবল তার কাছ থেকে সম্মান আশা করতে পারেন।” শুধু একটি সরকারি চাকরি বা শিক্ষকতার মতো মহান পেশায় যুক্ত হলেই সুশিক্ষিত হওয়া যায় না; মানুষের কাজ ও আচরণই সমাজের কাছে তার প্রকৃত ব্যক্তিত্ব ও পরিচয় তুলে ধরে।

মনে রাখবেন, আজ আপনি অন্যের সন্তানের সঙ্গে কিংবা অন্যের মা-বাবার সঙ্গে যে আচরণ করছেন, প্রকৃতির নিয়মে একদিন আপনার সন্তানও আপনার সঙ্গে ঠিক সেই আচরণই করবে। এটি আল্লাহর এক অমোঘ বিধান।

যেমনটি কবি আল্লামা ইকবাল বলেছিলেন, “তোমার কর্মই তোমার ভাগ্য নির্ধারণ করে; কর্ম ভালো হলে ভাগ্যও সুপ্রসন্ন হয়।”

পরিশেষে বলব, যার উদ্দেশ্যে কিংবা যাদের আচরণ দেখে আজ এই কথাগুলো লিখতে বাধ্য হলাম, আশা করি তারা নিজেদের ভুল উপলব্ধি করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন।

সুমাইয়া ইসলাম মুক্তা

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com