শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনি   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
৬২

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেছেন।

বুধবার (১৭ জুন) সকালে শিবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন।

একই সময়ে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর এবং ইমিগ্রেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এদিন সকালে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি পৌঁছান ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায়। পরে সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ আশেপাশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সময় তিনি নিজেই ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com