শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবির নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবির নেতা সাইফুল্লা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
৬৮

বিএনপির সন্ত্রাসী হামলায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লা বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, শিবিরের জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল, সাবেক সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও আবু হাসান আকন্দ, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

বক্তারা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল বারী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাইফুল বারীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন আসামি গ্রেফতার হয়েছে জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে বহু খুনের ঘটনা ঘটেছে। খুনের হাত থেকে তাদের দলের নেতাকর্মীও রক্ষা পায়নি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ভারতের এজেন্ডা বলে আখ্যায়িত করে বাংলাশেদের জন্য একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেন বক্তারা। উল্লেখ্য, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে সাইফুল্লা বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইউনিয়নের যুবদল নেতারা। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com