তৌফিক আলম চৌধুরী,নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত ‘শিরিন মছুউদ গ্রামার স্কুল’-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (৩০ জুন, ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আবদুশ শহীদ মছউদ। শিরিন মছুউদ গ্রামার স্কুলে পরিচালনা পরিষদের সহ-সভাপতি মজিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, আবদুল্লাহ আল সাজিদ, কলেজ শাখার কোর্ডিনেটর খালেদ মাহমুদ চৌধুরী।
স্কুল কর্তৃপক্ষের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানস্থলটি রঙিন বেলুন ও নান্দনিক ব্যানারে সাজানো হয়, যা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুশ শহীদ মছুউদ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। স্কুলের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com