এস এম নওশের: | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
আচ্ছা রাজা লক্ষন সেন যখন বখতিয়ার খিলজির ভয়ে পেছনের দরজা দিয়ে নৌকা করে নদীয়া ছেড়ে বিক্রমপুরে পালিয়েছিলেন তখন কি তিনি তাঁর পদত্যাগ পত্র লিখে গেছিলেন? মুঘল বাদশা হুমায়ুন যখন শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে ইরানের বাদশাহের কাছে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তখন কি তিনি তাঁর পদত্যাগ পত্র শের শাহ কে দিয়ে গেছিলেন?

ফরাসী বিপ্লবের সময় কুখ্যাত বাস্তিল দুর্গ পতনের পর বিপ্লবি জ্যাকোবিনরা সম্রাট ষোড়শ লুই কে গিলোটিনে মাথা কাটবার আগে তার পদত্যাগ পত্র লিখিয়ে নিয়েছিল? লেনিনের নেতৃত্বে বলশেভিক বিদ্রোহীরা রুশ বিপ্লবের পর জার নিকোলাসকে সপরিবারে হত্যার আগে উনার কাছ থেকে পদত্যাগ পত্র লিখিয়ে নিয়েছিল?? জার্মান বাহিনীর পরাজয় নিশ্চিত জেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আত্মহত্যার আগে কি তার ফুয়েরার পদ থেকে কি পদত্যাগ করে গেছিলেন?
মুসোলিনি কে মেরে উলটো করে টানিয়ে রাখার আগে ইতালির জনগন কি তার পদত্যাগ পত্র চেয়েছিল? চীনে মাও সেতুং এর নেতৃত্বে যে লং মার্চ হল তাতে কি তিনি বিগত সরকার প্রধানের কাছে পদত্যাগ পত্র চেয়েছলেন?
বলুন চেয়েছিল কিনা?
উত্তর হল না
তাহলে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ বিপ্লবে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র আছে কি নেই এ নিয়ে এখন এত কথা উঠছে কেন? এগুলা আসলে ফাও প্যাচাল। তীব্র গন আন্দলনের মুখে একজন জন সমর্থনহীন স্বৈরাচারী সরকার প্রধানের পালিয়ে যাওয়াই তার পদত্যাগ বলে ধরা হয়। এবং পরবর্তী সরকার গঠিত হয় জন সমর্থন নিয়ে।ইউনুস সরকার যখন ক্ষমতায় বসে তখন দেশের বেশির ভাগ মানুষের পুর্ন গন সমর্থন নিয়েই ক্ষমতায় বসেছেন।কারন তাদের অংগীকার ছিল রাস্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটা অবাধ সুসঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনারা বিদায় নেবেন।জনগন উনাদের বিশ্বাস করেছে।সংবিধান নয় জনগনের আস্থা এবং বিশ্বাস হল উনাদের রাস্ট্র ক্ষমতায় যাবার মুল ভিত্তি ।কারন গনতন্ত্রে জনতাই হল শেষ কথা।
জনগনের জন্যে সংবিধান
সংবিধানের জন্যে জনগন নয়।
রাস্ট্র চলে জনতার ট্যাক্সের টাকায়।জনগন হলো রাস্ট্রের মালিক।আর সরকার হল তাদের সেবক মাত্র। কারন তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সব ই আসে জনগনের ট্যাক্সের টাকায়। এরকম সময় এই ধরনের বিতর্ক মোটেই কাম্য নয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com