শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচি এর আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদ জিন্নত আলীর সঞ্চালনায় অন্যান্য অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ প্রমুখ।

প্রতিযোগিতায় প্রায় ৬৭ জন অনুর্ধ ১৫ বছর বয়সের বালকরা অংশগ্রহণ করে । পরে এদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে ১০ জনকে বাছাই করা হয়। এই ১০জন থেকে পরবর্তীতে বিভাগীয় দল গঠনে চূড়ান্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com