শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মুরাদ মিয়া   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন। ২৫ ডিসেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।

এসময় অন্যান্য মধ্যে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী রক্তসৈনিকর উপদেষ্টা জাহিদুল হক মনির, রক্তসৈনিক ঝিনাইগাতী শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সোহাগ আহাম্মেদ সহ অন্যান্য রক্তসৈনিক সদস্য ও স্থানীয় ভলান্টিয়ার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া জানান, প্রতি বছরে আমরা সংগঠন থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৭শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com