শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাব্বির অর্নব   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক  গ্রেফতার
৬৯

শেরপুরের নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।   শনিবার (৬ জুলাই ) দুপুরে গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেনকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র।   পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মো. ইসমাইল হোসেনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।   বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com