শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

মোঃ মোরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:-   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা
৫২

ময়মনসিংহের শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থ বছরের ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। নতুন এই বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), কোভিড-১৯, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি), সিটি রিজিওন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিআরডিপি) ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো.খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ পরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com