শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

(কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
১০৮

গত ৩০ জুন দৈনিক নয়া সংবাদ, দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক গোমতী বার্তায় হোসেনপুর উপজেলার নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের বিষয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে।।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভার নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকু নাহারের উপস্থিতিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান বিল ও সংরক্ষিত জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, জব্দ করা এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর মোবাইলে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানো হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকু নাহার বলেন, আজ দুপুরে পানান বিল ও সংরক্ষিত জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তারা নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের পাশাপাশি এসব জালের ব্যবসা, সরবরাহ ও আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দেশীয় মাছের প্রজনন, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com