শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সচেতন অভিভাবক গড়বে সফল শিক্ষার্থী: সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনও

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সচেতন অভিভাবক গড়বে সফল শিক্ষার্থী: সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনও
৭৯

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ার টেংগরি গ্রামে

সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে এক সচেতনতামূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার রাতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জসিম উদ্দিন আহমেদ খোকনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত ভিডিওতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষা, সময়ের সঠিক ব্যবহার, প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ এবং ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।

ভিডিও প্রদর্শন শেষে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, একজন সচেতন ও দায়িত্বশীল অভিভাবকই পারেন একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের পথকে সহজ ও সুন্দর করে তুলতে। পরিবার থেকেই শিশুর শিক্ষা ও মূল্যবোধের ভিত্তি তৈরি হয়। তাই সন্তানদের পাশে থেকে তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া প্রত্যেক অভিভাবকের দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, জসিম উদ্দিন আহমেদ খোকন সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ উদ্যোগকে অভিভাবকরা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

“সচেতন অভিভাবক, সফল শিক্ষার্থী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com