শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দুঃখ প্রকাশ করলেন ডিডি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি    |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ দুঃখ প্রকাশ করলেন ডিডি
৪৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ ও সদর প্রতিনিধি ত্রিদীপ দেবনাথ দিপ্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে যান। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কার্যালয়ে উপ-পরিচালক (ডিডি) মো. সাজেদুল হাসানকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিকদের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে কার্যালয়ের হিসাবরক্ষক (অ্যাকাউন্ট অফিসার) আশিক তাদের পরিচয় সম্পর্কে জানতে চান এবং “কোন টিভির সাংবাদিক” বলে প্রশ্ন করেন। এ সময় পত্রিকার প্রতিনিধিরাও সাংবাদিক—এ কথা উল্লেখ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে উপ-পরিচালকের অবস্থান সম্পর্কে জানতে চাইলে হিসাবরক্ষক আশিক জানান, তিনি অভিযানে রয়েছেন। তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপ-পরিচালক মো. সাজেদুল হাসান সাংবাদিকদের জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় আছেন এবং অফিসে ফিরতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে।

এ বিষয়ে তথ্য যাচাই করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সিএ জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই দিন জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো সভা নির্ধারিত ছিল না বলে তার জানা নেই।এদিকে সাংবাদিকদের অভিযোগ, কার্যালয়ের ভেতরে প্রবেশের পর উপস্থিত সাব-ইন্সপেক্টর ও এএসআই রবিউল তাদের পরিচয় ও পেশাগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তারা স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্যপদ সম্পর্কেও জানতে চান, যা সাংবাদিকরা অপেশাদার ও অপ্রত্যাশিত আচরণ হিসেবে উল্লেখ করেন।

পরবর্তীতে প্রায় ৪০ মিনিট পর পুনরায় যোগাযোগ করলে উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর কক্ষে রয়েছেন। তবে সেখানে গিয়েও সাংবাদিকরা দীর্ঘ সময় তার সাক্ষাৎ পাননি বলে দাবি করেন। অবশেষে প্রায় ৫০ মিনিট পর তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে নিজের অধীনস্থকর্মকর্তা-কর্মচারীদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে উপ-পরিচালক মো. সাজেদুল হাসান বলেন, “আমাদের অফিসের স্টাফদের এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক।” তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলেও জানান।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। তারা সরকারি দপ্তরগুলোতে তথ্যপ্রত্যাশী সাংবাদিকদের প্রতি পেশাদার ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com