শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা

মোঃ জুয়েল রানাঃ   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা
১১৯

কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু ঘাড়ে ও পিঠে মারাত্মক ব্যথা জনিত অসুস্থ। গত বৃহস্পতিবার থেকে ঘাড় ও পিঠের তীব্র ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে,কচুয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসা জিসান আহমেদ নান্নু হঠাৎ করে ঘাড় ও পিঠে তীব্র ব্যথা অনুভব করলে চিকিৎসকের শরণাপন্ন হন।

বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালের ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এম.এইচ.এম. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসক তার শারীরিক অবস্থার উন্নত মূল্যায়নের জন্য এমআরআই-সহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন।

পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যথার কারণে তিনি স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হওয়ায় শারীরিক ও মানসিকভাবে কষ্টের মধ্যে রয়েছেন।
তবে দ্রুত সুস্থ হয়ে পুনরায় পেশাগত দায়িত্বে ফিরতে আশাবাদী।

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে ব্যথাজনিত জটিলতায় তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থতা লাভ করেন। এবারও দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
সাংবাদিক জিসান আহমেদ নান্নুর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবন ও পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com