শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নুরুল কবির,  সাতকানিয়া   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
৫১

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস ৭০ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ২৮ জুন সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াস উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে

স্থানীয়রা জানায়, ছৈয়দাবাদ গ্রামের ফুলন বাবুর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com