শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ আটক ০১ জন

জেলা প্রতিনিধি   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিএমপি’র ডিবি(উত্তর) বিভাগের অভিযানে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ আটক ০১ জন
৬৭

 

চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের ডিবি(উত্তর) বিভাগ এর টিম নং-৩১ এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/আফতাব হোসেনে এর নের্তৃত্বে সিএমপি বাকলিয়া থানাধীন মিয়াখান নগর, ময়দার মিল মোড় এলাকা হতে গোপন তথ্যে ভিত্তিতে মাদক কারবারি ১। মোঃ সোহেল(৩১), পিতা-মৃত মোঃ নাছির, মাতা-মৃত শানু বেগম, সৎ মাতা-মরিয়ম বেগম, স্ত্রী-সুমাইয়া আক্তার, সাং-কোন স্থায়ী ঠিকানা নেই, বর্তমানে-মিয়াখাননগর, ময়দার মিল, বাকলিয়া, জে.কে টাওয়ার(রফিক চৌধুরী বিল্ডিং), ৩য় তলা, বাম পাশের ১ম ফ্ল্যাট, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম কে ৩১/০৭/২০২৬ইং তারিখ সন্ধ্যা ০৬ টা ৫০ মিনিটের সময় আটক করে। জিজ্ঞসাবাদে আসামী স্বীকার করে যে, তার বর্তমান ভাড়া বাসা অর্থাৎ বাকলিয়া থানাধীন মিয়াখান নগর, ময়দার মিল, জে.কে টাওয়ার(রফিক চৌধুরী বিল্ডিং) এর ৩য় তলার তার ভাড়া শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং স্টিলের আলমারির ড্রয়ারের ভিতর একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের অবৈধ দখল,হেফাজত ও নিয়ন্ত্রণে রেখেছে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের সময় তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি iPhone-এর বক্স থেকে ৬০০ (ছয়শ) পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম) এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও ১ (এক) রাউন্ড ৭.৬৫ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকল আলামত যথাযথ জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com