শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুখবর পেলেন সাকিব-নাসুম

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৫৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুখবর পেলেন সাকিব-নাসুম
১৯৯

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, নাসুম আহমেদ, লিটন দাস ও তাসকিন আহমেদের।

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদে বোলারদের র‍্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ১৭ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের।

সিরিজে বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬-তে উঠে এসেছেন সাকিব।

দুই ম্যাচে স্রেফ ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দেওয়ায় নাসুম পেয়েছেন ৫৫ রেটিং পয়েন্ট। ৫০ থেকে ৩৩ নম্বরে উঠেছেন এই বাঁহাতি স্পিনার।

সাকিবের সমান ৪ উইকেট পাওয়া তাসকিন এগিয়েছেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে উঠেছেন বাংলাদেশের তারকা পেসার।

ব্যাটিংয়ে লিটন দাস এগিয়েছেন তিন ধাপ। ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮-তে উঠেছেন তিনি। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত।

অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন সাকিব। দুই ম্যাচে ৩৭ রান ও ৪ উইকেটের সৌজন্যে পেয়েছেন ১৯ পয়েন্ট।

 

(যুগান্তর থেকে সংগৃহীত)

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com