শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার,৫ জেলে কারাগারে

উপজেলা প্রতিনিধি   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার,৫ জেলে কারাগারে
১০৪

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে করা মামলায় ৫ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার(৪ জুলাই) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান বলেন,সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় মাছ শিকারকালে ৫ জেলেকে আটক করা হয়।
আটকৃতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)।এসময় তাদের নিকট থেকে নিষিদ্ধ জাল, মাছ শিকারের অন্যান্য সরঞ্জামসহ ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, “সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় বর্তমানে ৩ মাস সব ধরনের মাছ শিকার ও বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com