শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাস্থ্যসেবায় স্বস্তি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্যসেবায় স্বস্তি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে নতুন ইসিজি মেশিন হস্তান্তর
১২০

গাইবান্ধা সদর হাসপাতালের সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের উদ্যোগে একটি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো আনুষ্ঠানিকভাবে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মেশিনটি হস্তান্তর করেন।

ইসিজি মেশিন হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন, “রোগীসেবা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

ইসিজি মেশিন হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সংসদ
সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন
ডা. মো. রফিকুজ্জামান, তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, হাসপাতালে নতুন ইসিজি মেশিন যুক্ত হওয়ায় এখন থেকে কম খরচে ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ পাবেন সাধারণ মানুষ, যা স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com