শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাট-লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদরাসা, ক্লাস নিল শনিবারও

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাট-লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদরাসা, ক্লাস নিল শনিবারও

বাড়িভাড়া, ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ ছিল সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই আন্দোলনের ফলে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়েন। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। সেই ঘোষনার পর আজ প্রথম শনিবার সারাদেশের ন্যায় গাইবান্ধা সদর উপজেলার হাট-লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদরাসার শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেন।

এসময় শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে উপস্থিত হন। মাদরাসাটির সহকারী শিক্ষক শহিদুল ইসলাম জানান, আমাদের মাদরাসার সকল শিক্ষক আজ স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিচ্ছেন, কারণ দীর্ঘ সময়ের বন্ধ ও অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা যে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ করা এখন আমাদের মূল দায়িত্ব। আমরা চাই না কোনো শিক্ষার্থী পেছনে পড়ে থাকুক বা পরীক্ষায় দুর্বল ফল করুক। তাই কেউ বিশ্রাম না নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠদান করছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের উপস্থিতিও আজ খুব ভালো। তারা আগ্রহ নিয়ে ক্লাস করছে, কারণ সবাই চায় পড়াশোনায় পুনরায় গতি ফিরিয়ে আনতে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com