শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাতীবান্ধায় ট্রাক ও ব্যাটারীচালিত অটো-বাইকে সংঘর্ষে নিহত দুই, আহত তিন

রুমন হোসেন জিলহজ্ব,   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাতীবান্ধায় ট্রাক ও ব্যাটারীচালিত অটো-বাইকে সংঘর্ষে নিহত দুই, আহত তিন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হোন্ডা শো-রুমের সামনে ট্রাক এবং ব্যাটারিচালিত অটো-বাইক সংঘর্ষে অটো-বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের উত্তরে হুন্ডা সোরুমের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী ইউনিয়নের শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটো-বাইককে ধাক্কা দেয়, পরে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে। এতে অটোবাইকের দুই যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com