শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে সড়কে পড়েছিল যুবকের লাশ

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে সড়কে পড়েছিল যুবকের লাশ
৮৬

কিশোরগঞ্জের হোসেনপুরে রনি মিয়া (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ এবং আসিব মিয়া (২৪) নামের অপর যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আহত যুবকের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে আইসিইউতে নিবিড় পরিচর্যায় ভর্তি রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৯ জুন) ভোরে অজ্ঞাতনামা দরবৃত্তরা এদের দুজনকেই মৃত ভেবে ফেলে রেখে গেছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়া জানান,

হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে হোসেনপুর উপজেলার ডাহরা গোল পুকুর পাড় তালিমুল উম্মাহ মাদ্রাসার সামনে সংলগ্ন সড়কে লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অপর আহত যুবক আসিবের পকেটে থাকা মুঠোফোনের সূত্র ধরে তাদের পরিচয় মিলে। নিহতদের স্বজনদের দেওয়া তথ্যে পুলিশ জানায়,তারা মাছ ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে তাঁদেরকে মারধোর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে হত্যা ও ব্যাপক নির্যাতন করে দুবৃত্তরা হোসেনপুরে সড়কে ফেলে রেখে গেছে। নিহত রনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে ও আহত অপরজন আসিব একই থানার বৈলর এলাকার আব্দুল বারেকের ছেলে।

হোসেনপুর থানায় ওসি (তদন্ত) মোঃ আখতারুজ্জামান জানান, নিহতের লাশের সুরতহালে মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অপরদিকে আহত আসিবের শরীরে গুরুতর জখম রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com