শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জলঢাকায় মানববন্ধন

রিয়াদ ইসলাম   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জলঢাকায় মানববন্ধন

শতভাগ পদোন্নতিসহ শিক্ষক দিবসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছেন শিক্ষকরা। শনিবার দুপুরে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ উপজেলার ব্যানারে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে সহকারী শিক্ষক ফায়সাল হোসেন শাহ্, শিক্ষক মাহিদুল ইসলাম,নাহিদ সারোয়ার, শেখ সাদী,ফেরদৌসী আক্তার,রেদওয়ান চৌধুরী, মাহফুজার রহমান,গোলাম আজম,এস আই বড় বাবু,ময়নুল হাসান,আব্দুল খালেকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে দাবি আদায়ের একটি সুন্দর গান পরিবেশন করেন সহকারী শিক্ষক পুষ্প কুমার রায়।দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোড়ালো দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com