শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৭ দফা দাবীতে স্মারক লিপি প্রদানও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ দফা দাবীতে স্মারক লিপি প্রদানও বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৭দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এড. তারেকুর রউফ, সাধারণ সম্পাদক মো: সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদম মো: আজীজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিক্সা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে লাইসেন্স দেয়া হয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিক্সার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে।সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর ৭ দফা দাবীর একটি স্মারক লিপি প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com