ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর থেকে সেখানেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে বেশ ভালো সময় কাটছে তার।

যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশি এই নায়ককে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছেন সবার উষ্ণ অভ্যর্থনা। সকলের এমন ভালোবাসা জায়েদ খান ভীষণ উপভোগ করছেন।

যুক্তরাষ্ট্র থেকে এই নায়ক জানালেন, আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এখানে যেখানে যাচ্ছি মেয়েরা এসে জেঁকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। প্রথমে এককভাবে ছবি তোলে, এরপর সবাই মিলে। জায়েদ খান সবসময়ই দাবি করেন, তার নারী ভক্তের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, নিউইয়র্কের ২৫ মেয়ে একসঙ্গে হয়ে তাকে ভিডিও কল দিয়েছেন।

তার সেই কথার বাস্তব প্রমাণও যেনো মিলছে এই অভিনেতার ফেসবুক অ্যাকাউন্টে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেছে জায়েদকে। যেখানে তার নারী ভক্তদের ব্যাপক উপস্থিতি চোখে পড়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}