ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন হিউম্যান রিসোর্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের হাসিন ইন্তেসাফ অর্প সভাপতি ও একই শিক্ষাবর্ষের বিজিতা আবৃত্তি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (১ জুলাই) বিভাগেরর সভাপতি শিমুল রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কমিটির ১৭ তম সভায় পরবর্তী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রিয়াজুল হাসান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম হোসেন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানজিনা, প্রচার ও জনসংযোগ সম্পাদক সম্পাদক ফয়সাল আহমেদ ফাহিম, সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ফুল, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সজীব আহমেদ, সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মেরিনা সুলতানা জেরিন, কম্প্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পাদক তুষার মালাকার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক সাব্বির-উল ইসলাম ইমন এবং সহ-প্রকাশনা ও গবেষণা সম্পাদক মায়মুনা আক্তার প্রমুখ।