গাইবান্ধায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামে ১ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ ওই গ্রামের জিন্নাহ সর্দারের ছেলে। সে ফুলছড়ি সরকারি কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছিল। ফরহাদ এ অবস্থায় সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে হাঁসের দল নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}