চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের কাভার্ডভ্যান ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে রাশেদ নামে ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার দুর্ঘটনা ঘটে।নিহত রাশেদ, চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিউমুরিং বড়পোল এলাকার বাসিন্দা মৃত হাসানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, শোলকবহর এলাকায় মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভার থেকে নিচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান বাইক আরোহী।

এসময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ভিকটিমকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফ্লাইওভারে দুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বলেন, রাশেদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা আছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}