গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছামিউল ইসলাম (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ২ জুলাই) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার (গুচ্ছগ্রাম) গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয় ।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মাধুকর ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ছামিউল ইসলাম একই ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত জহিদুল ইসলাম ওরফে বিস্কুট মিয়ার ছেলে। অবিবাহিত এই যুবক দক্ষিণ মন্দুয়ার গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে প্রায় তিন বছর থেকে একাই বসবাস করতেন এবং রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশি এক নারী দুর্গন্ধের উৎস খুঁজতে তার বাড়িতে যান। সেখানে শয়ন ঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচানো ছামিউলের অর্ধ গলিত লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, ছামিউল ইসলামের বাবা ও মা অনেক আগেই মারা গেছেন। সে এখনও বিয়ে করে নাই।

সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশে পঁচন ধরেছে। ধারনা করা হচ্ছে ২-৩দিন আগে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}