শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভোলা জেলা শাখা এডহক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ভোলা জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে. এম শহিদ উল্ল্যা এর অনুমতিক্রমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোলা জেলা শাখার এডহক কমিটি গঠন করা হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ভোলা জেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জুবায়ের হোসেন লিখন কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাধারণ সম্পাদক হিসেবে ইমরান শাহরিয়ার কে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও মোঃ শাফায়াত হোসেন কে এডহক কমিটির ১নং সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ভোলা জেলা শাখার নবগঠিত এডহক কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ১৯ জন সদস্য সহ সর্বমোট ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}